Recent event

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার: শেখ ফরিদুল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কেন্দ্র ও অগ্রগতি ঠিক রাখার জন্য সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণ করতে হবে। বনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে এ সরকার।

আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউজে সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একসময় সুন্দরবন অনেকটায় দস্যুমুক্ত হয়েছিলো। তবে আবারো তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে অনেক জেলে বনে মাছ ধরতে যাওয়ার সাহস পাচ্ছে না। এছাড়াও এভাবে চললে ইকো ট্যুরিজম ও ব্লু-ইকোনমি মুখ থুবড়ে পড়বে। তাই সকল বাহিনী ও বনবিভাগের সমন্বয়ে দ্রুতই অভিযানে নামা হবে বলে জানান তিনি।

সার্কিট হাউজ মিলনায়তনে সভাটি সকাল ১১ টায় শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এসময় খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক, বন বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘণ্টার এই বৈঠকে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে নানা ধরনের আলোচনা করা হয়।

এএইচ