পুলিশ ও এলাকাবাসীরা জানায়, আজ (সোমবার, ৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিটি বাঘা উপজেলায় যাচ্ছিলো। এসময় লালপুর-বাঘা সড়কের চন্ডিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হয়।
আহত হয় বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত ৩ জনের মধ্যে বিধান কুমার কর্মকার ও শরিফুল ইসলামের বাড়ি লালপুর উপজেলায়। তবে অন্য একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।





