অভিযানে ফসলি জমির মাটি কাটার সময় মো. কামাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। তিনি লেমুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার পিতা আসাদ উল্লাহ এবং মাতা শরীফা খাতুন। পরবর্তীতে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন:
অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযান পরিচালনা করেন ফেনীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা।





