আজ (শনিবার, ১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা সমাজ সেবার আয়োজনে অনুদান ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘খাল খনন ও পুনঃর্খনন কার্যক্রম চলবে স্বেচ্ছাসেবী ও অর্থ দুটো মাধ্যমে। খাল খননের মধ্য দিয়ে পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে উত্তরাঞ্চলে যে মরুভূমি হওয়ার ধারণা রয়েছে সেটি পাল্টে যাবে। শহিদ জিয়ার মতো এক যোগে ১৬ তারিখে সারাদেশে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
পরে তিনি হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে যোগদান করেন।





