ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ার নেয়ার অভিযোগ

ঈদে ঘরমুখো মানুষ
ঈদে ঘরমুখো মানুষ | ছবি: এখন টিভি
0

ঈদুল ফিতরে নাড়ির টানে গ্রামে ফিরছে ঘরমুখো মানুষ। তাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে মানুষের চাপ আর এতেই বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের।

আর এক দিন পড়েই ঈদ, ঈদে পরিবারের প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যেই ছুটিতে বাস, ট্রাক, সিএনজি, পিকাপসহ যে, যেভাবে পাড়ছে যানবাহনে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জুড়ে তাই সকাল থেকেই বাড়ছে যানবাহনের চাপ। থেমে থেমে কোথাও তৈরি হচ্ছে যানজট, তবে বাস, ট্রাকসহ সিএনজি চালিত অটো রিকশায় বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের।

আরও পড়ুন:

যাত্রীরা জানান, টঙ্গী, গাজিপুর চৌরাস্তা, মাওনা, ভালুকা-ত্রিশালসহ বিভিন্ন পয়েন্ট যানজট দেখা দিচ্ছে। অন্যদিকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ২ থেকে ৩ শ’ টাকা বাড়তি ভাড়া।

এছাড়া নেত্রকোণা, জামালপুর, শেরপুরের সিএনজিতে অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। তবে যারা সকাল সকাল রওনা হয়েছেন তাদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছে এবারের ঈদযাত্রা নিয়ে।

জেআর