আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব কার্যক্রম করেন তারা। আইনশৃঙ্খলা কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন স্থানে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন:
নোয়াখালী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. আতিকুর রহমান জানান, পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী নিরাপদ ও আনন্দঘন ঈদ উদযাপনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।





