নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করলো চীন

0

নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় চীনের তিব্বতে উদ্ধারকর্মীদের ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে জমে থাকা বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষের কারণে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। সেই হ্রদের পানি উদ্ধারকারী দল যে এলাকার দিকে এগোচ্ছিল, সেদিকে উপচে পড়তে শুরু করেছে। ফলে সেখানে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী তিন দিনে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি এরই মধ্যে বাঁধ দিয়ে আটকে থাকা একটি হ্রদে প্রবেশ করতে পারে। এই পরিমাণ পানি প্রায় ১ হাজার ২০০টি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামী ১ সেপ্টেম্বরের দিকে পানির প্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

ইএ