সেতু কর্তৃপক্ষ জানায়, গত রোববার (১৫ মার্চ) রাত ১২টা হতে সোমবার (১৬ মার্চ) রাত ১২ টা পর্যন্ত ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টোল আদায় হয়েছে।
সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতুতে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৯ লাখ চার হাজার ৬৫০ টাকা।
মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতুতে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে তিন কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
আরও পড়ুন:
এছাড়া গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপারে টোল আদায় করা হয়েছে তিন কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুইটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে।’
আরও পড়ুন:
সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। ঈদযাত্রা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।





