সহকারী কমিশনার আবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার, ২৩ মার্চ) বিকেলে বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকায় মেসার্স সাদেক স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাড়তি দামে তেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন:
এছাড়া লালপুর বাজারের বিভিন্ন দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তেলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার আবীর হোসেন।





