পাটুরিয়ায় ঘাট ছাড়ার পর ফেরিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

ফেরিতে আগুন
ফেরিতে আগুন | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন:

ফেরির কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

ইএ