ফেরি
পাটুরিয়ায় ঘাট ছাড়ার পর ফেরিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

পাটুরিয়ায় ঘাট ছাড়ার পর ফেরিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালীর ৮ যাত্রীর মধ্যে এখনো নিখোঁজ ৩

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালীর ৮ যাত্রীর মধ্যে এখনো নিখোঁজ ৩

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসে ওঠা ৮ যাত্রীর মধ্যে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকে আছে ২ ফেরি

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকে আছে ২ ফেরি

প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর ফেরি চলাচল শুরু

১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে প্রথম ফেরিটি ছেড়ে যায়।

সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহব্যবস্থাপক আব্দুস সালাম।

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কেরামত আলী নামের দুই ফেরি। গতকাল (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী-চালকরা

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী-চালকরা

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌপথে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মধ্যরাত ৩টা ৩০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

নারায়ণগঞ্জে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পাঁচ যানবাহন ডুবি,  নিহত ৩

নারায়ণগঞ্জে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পাঁচ যানবাহন ডুবি, নিহত ৩

নারায়ণগঞ্জে সদর উপজেলার বক্তাবলি এলাকায় একটি ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে ট্রাকসহ ৫টি যানবাহন। গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেরিটি বক্তাবলি ঘাট থেকে নরসিংপুর ঘাটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনায় ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ৩

খুলনায় ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ৩

খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে মাঝ নদীতে ফেরির সঙ্গে ট্রলারের  ধাক্কা লাগলে তারা নদীতে পড়ে যায় বলে জানান স্থানীয়রা।

চালুর এক মাসের মাথায় বন্ধ নৌরুট, ঝুঁকি নিয়েই যাত্রী চলাচল

চালুর এক মাসের মাথায় বন্ধ নৌরুট, ঝুঁকি নিয়েই যাত্রী চলাচল

ঢাকঢোল পিটিয়ে ফেরি চলাচল শুরু হয়েছিলো বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জ নৌরুটে। বেশ খুশি হয়েছিলেন এ রুটে চলাচলকারীরা। যদিও চালুর একমাসের মাথায় সেটি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে দেখানো হয়- নদী খননের অজুহাত। এখন ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে নদী। গুনতে হচ্ছে বাড়তি খরচও।

রাঙামাটির চন্দ্রঘোনায় ফেরির অপেক্ষায় থাকা ট্রাক পড়লো কর্ণফুলীতে

রাঙামাটির চন্দ্রঘোনায় ফেরির অপেক্ষায় থাকা ট্রাক পড়লো কর্ণফুলীতে

রাঙামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরির অপেক্ষায় পার্কিং করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে। তবে ট্রাকটি চালকশূন্য থাকায় কোনো হতাহত হয়নি। আজ (শনিবার, ১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি উদ্ধার করতে ক্রেন নেয়া হচ্ছে। রাতের মধ্যেই উদ্ধার করার আশা করছে ফেরি কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে ফেরিঘাটে যাত্রীসহ সিএনজি পানিতে পড়ে নিহত ২

নারায়ণগঞ্জে ফেরিঘাটে যাত্রীসহ সিএনজি পানিতে পড়ে নিহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ঈদুল আজহার দিন ভোরে সিএনজি চালিত অটোরিকশাসহ চার যাত্রী নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৭ জুন) বিকেল ৬টায় মেঘনা নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।