সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক জনের মৃত্যু

কালিগঞ্জ থানা
কালিগঞ্জ থানা | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার কালিগঞ্জে অরক্ষিত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন অলিউল।

এ সময় মোটরের একটি অরক্ষিত (কাভারবিহীন) বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন:

ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে ঘেরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যান। স্থানীয়রা জানান, অরক্ষিত বৈদ্যুতিক সংযোগের কারণে এমন দুর্ঘটনা ঘটছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেআর