ভাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে চার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৪০

ভাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষ
ভাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের ভাঙ্গায় মাইকিং করাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০টি দোকানপাঠ ভাংচুরসহ প্রায় ৪০ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) সন্ধ্যা ছয়টা সময় ভাঙ্গার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে ঘণ্টাব্যাপী দেশিয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষ চলে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুরাবাদ, খাপুরা মাঝিকান্দা ও সিংগারিয়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার জন্য মাইকিং শুরু করেন। এ সময় মুনসুরাবাদ গ্রামের শওকতের ছেলে রাহাদ, সাদ্দাম তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় মারামারি হয়।

আরও পড়ুন:

মারামারি সূত্র ধরে খাপুরা গ্রামের ছেলেরা মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে। জিন্নাতকে মারধরের খবর মুনসুরাবাদ গ্রামের ছড়িয়ে পড়লে গ্রামের শত শত লোক দেশে অস্ত্র নিয়ে খাপুরা গ্রামের লোকজনকে ধাওয়া দেয়।

পরে খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়া তিন গ্রামের লোকজন একত্রে হয়ে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চার গ্রামের ৪০ জন লোক আহত হয়েছে। মুনসুরাবাদ বাজারে প্রতি ১০টি দোকান পাঠ ভাংচুর চালায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই মামুন খান বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে অত্র এলাকার ৪ গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। আমরা ঘটনা স্থলে পৌছিয়ে পরিস্থিতি শান্ত করি। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।’

এফএস