পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল তার ছোট ভাই আবিদুলকে নিয়ে মহাসড়ক পার হয়ে একটি দোকানে আইসক্রিম কিনতে যায়। আইসক্রিম কেনার পর দুই ভাই বাড়ির উদ্দেশে সড়ক পার হচ্ছিলো। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।
আরও পড়ুন:
ধাক্কায় আরিফুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় তার ছোট ভাই আবিদুলকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
নিহত আরিফুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেটকারটিকে আটক করার চেষ্টা করলেও সেটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক প্রাইভেটকারটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।





