জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় হবে: স্বাস্থ্য সচিব

অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্য সচিব
অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্য সচিব | ছবি: এখন টিভি
0

স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, জিডিপির ৫ শতাংশ টাকা স্বাস্থ্য খাতে খরচ করা হবে। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে সুস্বাস্থ্য নিশ্চিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে গণতান্ত্রিক এ সরকার কাজ করবে। সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণ করা হবে।’

আজ (রোববার, ৫ এপ্রিল) সকালে পাবনা সদর উপজেলার চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ টিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব বলেন, ‘দুর্গম চরাঞ্চলসহ স্বাস্থ্য সেবার আওতায় প্রান্তিক জনগোষ্ঠী তথা অঞ্চল ভেদে সবাইকে সুস্বাস্থ্য নেটওয়ার্কের আওতায় আনা হবে।’

আরও পড়ুন:

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, পাবনা জেলার ৪টি উপজেলায় ১ লাখ ৪৪ হাজার ৯৪১ জন শিশুকে পর্যায়ক্রমে এ টিকা দেয়া হবে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকা প্রদান আগামী ১৮ এপ্রিল শেষ হবে। জেলা সদরে হিমায়েতপুর ও দোগাছি অঞ্চলে হামের রোগীর সংক্রামণ বেশি পাওয়া গেছে। হাম আক্রান্ত হয়ে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদরের হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এফএস