এ নিয়ে আগের ছয়জনসহ এ ঘটনায় মোট ১০ জন গ্রেপ্তার হলো।
পুলিশ বলছে— গ্রেপ্তার সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য। অভিযানের সময় হামলা চালালে আত্মরক্ষায় তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে পুলিশ।
আদাবর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। অপরাধ করলে বারবার গ্রেপ্তার করা হবে।’
তবে অপরাধ থেকে দূরে রাখতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জোর দেন তিনি।





