ট্রাম্পের হুমকির জেরে বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে ট্রাম্পের হামলার হুমকির জেরে বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম। ২ দশমিক ২ শতাংশ বেড়ে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি নতুন দাম দাঁড়িয়েছে ১১১ দশমিক ৪৩ ডলার।

এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর জেরে ১০০ ডলারের ওপরে ওঠানামা করছে ব্যারেল প্রতি জ্বালানির দাম।

আরও পড়ুন:

তবে সোমবার লেনদেনের শুরুতেই ঘুরে দাঁড়িয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার। সূচক বেড়েছে নিক্কি, কোসিপিসহ বেশিরভাগ শেয়ারের সূচকের।

ইএ