প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে তেল নিতে এসে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে এক প্রাইভেটকার চালক ও এক মোটরসাইকেল চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
আরও পড়ুন:
এসময় ফিলিং স্টেশনের কর্মচারী ও লাইনে দাঁড়ানো অন্য চালকরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দু’জনকে সরিয়ে দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবেই তেল সরবরাহ কার্যক্রম চলছে।





