তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন:
অভিযানের সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।
জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’





