নিউ ইয়র্ক কসমসে অভিষেক; চোট পেয়ে মাঠ ছাড়লেন শোমিত

শোমিত চৌধুরী
শোমিত চৌধুরী | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের তৃতীয় বিভাগের দল নিউ ইয়র্ক কসমসের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশি মিডফিল্ডার শোমিত চৌধুরীর। তবে প্রথম ম্যাচে মাঠে নেমে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ম্যাচের ৭৪ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন শোমিত। তার চোট কতটা মারাত্মক, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সামনেই আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের মতো দুটি গুরুত্বপূর্ণ আসর রয়েছে বাংলাদেশের। ফলে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশের ফুটবলপ্রেমীরা।

নিউ ইয়র্ক কসমসে যোগ দেয়ার আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরির হয়ে ৬২টি ম্যাচ খেলেন শোমিত। এখন তার চোটের বিষয়ে মেডিকেল রিপোর্টের অপেক্ষায় সবাই।

এএম