ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস

কৃষকদের নিয়ে মাঠ দিবস
কৃষকদের নিয়ে মাঠ দিবস | ছবি: এখন টিভি
1

ঠাকুরগাঁওয়ে বিএআরআই কর্তৃক উদ্ভাবিত গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ এর বীজ উৎপাদনের ওপর কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

আজ (বুধবার, ১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় পার্টনার প্রোগ্রাম (বারি অঙ্গ) অর্থায়নে ও জেলা কৃষি গবেষণা উপ-কেন্দ্রের বাস্তবায়নে জেলার কৃষকদের সঙ্গে নিয়ে এই মাঠ দিবস পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক মুহাম্মদ আতাউর রহমান।

আরও পড়ুন:

ঠাকুরগাঁও কৃষি গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরকার মো আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যদের মধ্যে বক্তব্য দেন— গাজীপুর বিএআরআই এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দীন, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, বগুড়া শিবগঞ্জ বিএআরআই মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ আলমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বারি পেঁয়াজ-৫ এর উপকারিতা বিষয়ে কৃষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সঙ্গে এই জাতের পেঁয়াজের আবাদে সফলতা নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়।

এসএস