আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) সকালে নগরীর বোসপাড়া মেসার্স আফরিন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি।
আরও পড়ুন:
তেল পাওয়ার আশায় চালকদের অনেকেই রাতভর রাস্তায় অবস্থান করছে। অ্যাপসের মাধ্যমে আগাম রেজিষ্ট্রেশন করলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, নগরীর কুমারপাড়া গুল গফুর পেট্রোলিয়াম স্টেশন, রেলস্টেশন সংলগ্ন শুভ ফিলিং স্টেশন, ভদ্রায় নয়ান ফিলিং স্টেশন— সবগুলোতেই গ্রাহকদের উপচে পড়া ভিড়।





