নিহতরা হলো— সীমা আক্তার (৯) ও মো. আবদুল্লাহ (৫)। সীমা সন্দ্বীপের বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে এবং আব্দুল্লাহ ময়মনসিংহের বাসিন্দা মাসুদের ছেলে। সম্পর্কে তারা খালা-ভাগ্নে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উভয় পরিবার আমেনা কলোনিতে ডাক্তার রমজান আলীর ভাড়া বাসায় বসবাস শুরু করেন। শুক্রবার বিকেল ৪টার দিকে বাসার পাশের একটি পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই শিশু।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘নতুন ভাড়াটিয়া হওয়ায় এলাকায় তারা অনেকের কাছেই অপরিচিত ছিলেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’





