নিহত দু’জনের মধ্যে একজন হলেন সিএনজির যাত্রী জেলার তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের ইউসুফ আলী (৫৫)। তবে নিহত সিএনজি চালক ও আহতদের নাম জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিলো রিফাত পরিবহনের একটি বাস। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিলো সিএনজিটি। এক পর্যায়ে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে চলে যায় এবং সিএনজিকে ধাক্কা দেয়।
আরও পড়ুন:
এতে যাত্রীবাহী সিএনজিটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এসময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পরে উল্টে যায়। বাসের ধাক্কায় সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দু’জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





