চিকিৎসকরা বলছেন, শিক্ষিকা জুথি ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামক এক ভয়ংকর ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার শরীরে বিরল এ রোগের সব লক্ষণ বিদ্যমান ছিলো। সাধারণত কিউলেক্স মশার কামড়ে এ রোগ হয়। এটি সরাসরি মস্তিষ্কে আঘাত করে। ফলে মাত্র কয়েক দিনের অসুস্থতায় শিক্ষিকার এমন মৃত্যু হলো।
আরও পড়ুন:
জানা যায়, তিনি সামান্য জ্বর, প্রচণ্ড মাথাব্যথা ও বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ৪ মে। ধারণায় ছিলো সাধারণ কোনো ফ্লু। তারপর অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘মাল্টিপল স্ট্রোক’ হয়। ব্রেন ডেড হয়ে পড়েন জুথি। দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। আরও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
ড. জাকিয়া সুলতানা জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক শেষ করে দেশে ফেরেন সম্প্রতি। চলতি বছরের শুরুতেই তিনি সিভাসুর অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী ছিলেন জুথি। তার স্বামী ড. শাহরিয়ার হাসেম অর্নবও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।




