রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা | ছবি: সংগৃহীত
0

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে পাঁচ শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি এসব হামলায় রুশ বাহিনী রাতভর ইউক্রেনে ৭০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সঙ্গে কয়েক ডজন শাহেদ ড্রোনও ছিলো।

রুশ হামলায় ইউক্রেনীয় শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।

যেখানে একটি রুশ ক্ষেপণাস্ত্র পাঁচতলা একটি আবাসিক ভবনকে নিশ্চিহ্ন করে দিয়েছে। জেলেনস্কির অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়েছে। তাকে খুশি করতেই একযোগে এ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এফএস