রোববার থেকে ১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না রাজশাহীর যেসব এলাকায়

বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ বিভাগ | ছবি: সংগৃহীত
0

আসন্ন ঈদুল আজহা ২০২৬ (Eid-ul-Adha 2026) উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়ন কাজ শুরু হচ্ছে। এই লক্ষ্যে আগামীকাল (রোববার, ১০ মে) থেকে টানা ১৩ দিন বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ (Power Cut for 6 Hours) থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর (NESCO Rajshahi) নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ বন্ধের সময়সূচি ও কারণ (Power Outage Schedule and Reason)

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (Northern Electricity Supply Company) এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

এলাকাভিত্তিক লোডশেডিংয়ের বিস্তারিত তালিকা (Area-wise Power Cut List)

রাজশাহীর যেসব এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

১০ মে (রোববার): দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।

১১ মে (সোমবার): জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।

১২ মে (মঙ্গলবার): কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া ও বাইপাস এলাকা।

১৩ মে (বুধবার): গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া ও পানিশোধনাগার এলাকা।

১৪ মে (বৃহস্পতিবার): কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি।

১৬ মে (শনিবার): হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।

১৭ মে (রোববার): বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া।

১৮ মে (সোমবার): কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী ও পাক ইসলামপুর।

১৯ মে (মঙ্গলবার): কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকা।

২০ মে (বুধবার): কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।

২১ মে (বৃহস্পতিবার): কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও সংলগ্ন এলাকা।

২৩ মে (শনিবার): মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।

২৪ মে (রোববার): পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন সকল এলাকা।

আরও পড়ুন:

গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা (Important Instructions for Consumers)

রাজশাহীর বিদ্যুৎ গ্রাহকদের (Electricity Consumers) এই ১৩ দিন তাদের দৈনন্দিন কাজ ও পানির পাম্প ব্যবহারের ক্ষেত্রে সকাল ৮টার পূর্বেই প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ (Emergency Maintenance Work) দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

এসআর