বয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে, লেয়ার ৩২০ টাকা কেজি, দেশি মুরগি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে গরু ও ছাগলের মাংসের দাম।
আজ গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা দরে, ছাগলের মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
মুরগির খাবারের দাম বাড়ার কারণে কিছুটা দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে এই দাম বাড়ায় খানিকটা বিপাকে পড়েছেন ক্রেতারা। ফলে চাহিদার তুলনায় কম পরিমাণে কিনতে বাধ্য হচ্ছেন তারা।
এদিকে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। টমেটো, বাঁধাকপি,সিম,বরবটিসহ নানা পদের সবজি পাওয়া যাচ্ছে বাজার গুলোতে। তবে বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় এবং জ্বালানি খরচ বাড়ায় পরিবহন খরচ বাড়ায় চড়া দামেই বিক্রি হচ্ছে এসব সবজি।
সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজি কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে।





