কক্সবাজারের সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, পুনরুদ্ধার খাস জমি

কক্সবাজারের উচ্ছেদ অভিযান
কক্সবাজারের উচ্ছেদ অভিযান | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া পূর্ব ও পশ্চিম প্যারাবন এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অবৈধভাবে গড়ে ওঠা ২০ থেকে ২৫টি ছোট, মাঝারি ও বড় আকারের স্থাপনা উচ্ছেদ করে খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে অভিযানে।

গতকাল (শনিবার, ৯মে) সকালে যৌথ বাহিনীর সমন্বয়ে চলা এ অভিযানে বন বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

উচ্ছেদ অভিযান বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’

অভিযানে ‍উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে ঝাউবন কেটে খাস জমিতে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেআর