চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ডিজেল চুরি, আটক ৯

ডিজেলসহ আটক নয় জন
ডিজেলসহ আটক নয় জন | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। গতকাল (রোববার, ১০ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ মে রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ও.টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করা হয়।

আরও পড়ুন:

পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএ