নিহত অটোরিকশাচালকের নাম শুভ (১৬)। সে নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার আমির মিয়ার ছেলে।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ‘শুভ মহানগরের শরীফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাত। গতকাল (সোমবার, ১১ মে) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি।’
আরও পড়ুন
পরে আজ (মঙ্গলবার, ১২ মে) ভোরে নগরীর উজারপাড়া এলাকায় শুভর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতে দুর্বৃত্তরা শুভকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে এসআই (সাব-ইন্সপেক্টর) মামুনুর রশিদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’




