কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

কুষ্টিয়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন
কুষ্টিয়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন | ছবি: এখন টিভি
0

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে কুষ্টিয়ায় তিন দিনের ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে আজ (মঙ্গলবার, ১৯ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে কুষ্টিয়া সদর ভূমি কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, অনলাইনে ফি পরিশোধ, হটলাইন সেবা, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে।’

বক্তারা জানান, অতীতে দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ ভূমি সেবায় ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদসহ অনেকে।

জেআর