আজ (শুক্রবার, ২২ মে) দুপুরে শহরের শাহ মোস্তফা এলাকার সিএন্ডবি কলোনীর সুলতানপুর এলাকার একটি বাসায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সকাল থেকে শহরে বৃষ্টি হচ্ছিলো। দুপুরে মেয়েটি ছাদে ময়লা ফেলতে গেলে পা পিছলে ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়।
পুলিশ আরও জানায়, ওই এলাকার আমিনুল হক চৌধুরীর বাসায় ছোটকাল থেকে মেয়েটি কাজ করতো। তার বাবা-মাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের বাসায় কাজ করে।
আরও পড়ুন:
মেয়েটি নিচে পড়ে গেলে সিএনজি চালক ছালাম মিয়া তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান, মেয়েটির মাথায় ও তলপেটে গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে জানা গেছে মেয়েটি ময়লা ফেলতে গিয়ে পা পিছলে ওপর থেকে মাথা নিচের দিক দিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। তার আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। তারা আসলে সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




