আজ (বুধবার, ১০ জুন) সকালে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।
খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। এদিকে, গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে অর্থোপেডিক্সে রোগীকে নিয়ে আসা হয়। চিকিৎসা সেবা চলমান থাকার কিছুক্ষণ পর মৃত্যু ঘটে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া নিউরো সার্জারিতে ৮ নম্বর ওয়ার্ডে আশঙ্কাজনক আরও কয়েকজন ভর্তি আছেন বলে জানান তিনি।





