ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত, আহত ৭

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথায় ভোজন বাড়ি রেস্তোরার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হয় আরও সাতজন। গতকাল (বুধবার, ১০ জুন) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী হতাহতের খবরটি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ট্রাক চালক কুমিল্লার তিতাস থানার দুখিয়ার কান্দি এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪০), তার হেলপার কুমিল্লার বরুড়া থানার গালিমপুর এলাকার রাকিব হোসেন (১৮)।

দুর্ঘটনার খবর পেয়ে ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দুইজন নিহত নিশ্চিত হয়।

আরও পড়ুন:

হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটির চাকা পাংচার হলে তা সড়কের পাশে থেমে যায়। এসময় কাভার্ড ভ্যানটি পেছন থেকে সজোরে এসে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলে ট্রাকটির ড্রাইভার হেলপারসহ ৯ জন আহত হন।

হাইওয়ে থানা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতরাও সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইএ