প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | ছবি : এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে ‍‌৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের ডিসি পার্ক এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ‘এক বছরের টার্গেট মতো ৭ লাখ গাছ লাগানো হবে। এরই মধ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলেছি,আমরা বর্তমান ২ লাখ গাছ লাগাতে পাড়বো।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করার জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা দেয়া হবে, এর পাশাপাশি আমরা চেষ্টা করবো বিভিন্ন এনজিওসহ বিভিন্নমাধ্যমে মিনিমাম ১০ লাখ গাছ লাগানোর জন্য। আগামী জুলাই-আগস্টের মধ্যেই শেষ করা হবে এই কার্যক্রম।’

এফএস