আজ (সোমবার, ২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় একটি আইসার ট্রাক আটক করে। পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।
পরবর্তীতে গতকাল রোববার সকাল ৮টা ৫ মিনিটে একই টিম শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেটের দিক হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





