ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

নিহত ইউপি সচিব
নিহত ইউপি সচিব | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রিবুল হোসাইন নামের এক ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন।

নিহত রিবুল বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি জেলা সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

আজ (সোমবার, ২২ জুন) বেলা ১১টার পর ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রিবুল হোসাইনের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

এসএইচ