আজ (শুক্রবার, ২৬ জুন) সাড়ে ১১ টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড় পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী মঈন (১৫) মাগুরার মনিরুজ্জামান ছেলে ও টাঙ্গাইলের সৃষ্টি একাডেমির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তারা টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, বন্ধুর জন্মদিনের পার্টির কথা বলে বাড়ি থেকে বের হয়ে টাঙ্গাইল সৃষ্টি অ্যাকাডেমির নবম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীসহ ৮জন বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানা তিন বন্ধু পানিতে তলিয়ে যায়।
এসময় তাদের অপর বন্ধুরা দুইজনকে উদ্ধার করতে পারলেও মঈনকে তারা খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা গড়িমসি করতে থাকেন অভিযোগ সহপাঠীদের। পরে নিখোঁজ শিক্ষার্থীর মা ফায়ার সার্ভিস অফিসে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বলে জানান নিখোঁজ শিক্ষার্থীর মা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের লিডার মোস্তফা কামাল বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কাজ করলেও সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হবে।’





