ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিএনজি ও মুরগি বোঝাই একটি পিকআপের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।

আজ (শনিবার, ২৭ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ পাঠানগড় এলাকার কাজী আজাদের স্ত্রী ওয়াহিদা আক্তার জুহা (২০) ও ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউসার (২৫)। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ