বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার কাজীপুর বিওপির সদস্যারা মথুরাপুর মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে উপজেলার জামালপুর বিওপির সদস্যরা বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় পৃথক অভিযানে ৮ বোতল মদ এবং ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
আরও পড়ুন:
অন্যদিকে প্রাগপুর বিওপির সদস্যরা ৪৮ বোতল কাশির সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় উদ্ধারকৃত মালামালের মূল্য ৫৫ লাখ টাকা।





