আজ (বুধবার, ১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন:
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।





