নিহতরা হলেন— উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বিকেলে তারা একসঙ্গে একটি নৌকায় রঙয়ের (আলকাতরা) কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়।
আরও পড়ুন:
পরে স্বজনরা খবর পেয়ে দু’জনের মরদেহ বাড়ি নিয়ে যান। এদিকে তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বজ্রপাতে দু’জন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।





