যশোরে চোর অপবাদে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার  ২ আসামি
গ্রেপ্তার ২ আসামি | ছবি : এখন টিভি
0

নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রাতভর অমানবিক নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি প্রসেনজিৎ বিশ্বাস (২৫) এবং অপূর্ব বিশ্বাসকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‌্যাব জানায়, গতকাল (শুক্রবার, ৩ জুলাই) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি অপূর্বকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকায় পৃথক অভিযানে এক নম্বর এজাহারভুক্ত আসামি প্রসেনজিৎকে আটক করে র‌্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্প।

আরও পড়ুন:

র‌্যাব জানায়, নিহত আনোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৫ জুন গভীর রাতে তাকে চোর সন্দেহে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এফএস