বিএনপি এখন একদলীয় শাসনের পথে হাঁটছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি : সংগৃহীত
0

বিএনপি এখন একদলীয় শাসনের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। বিএনপিও এখন তা করছে।’

এ সময় সংসদে ও সংসদের বাইরে তাদের কথা বলতে দিচ্ছে না বলেও অভিযোগ করে তিনি। সেই সঙ্গে হামলা ও ভয় দেখিয়ে তাদের কার্যক্রম সংকোচিত করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আজ (মঙ্গলবার, ৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখিপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এসময় আওয়ামী লীগ ও প্রকৃত দোষীদের বিচারের দাবি করেন তিনি। নিরাপদ ব্যক্তি, ব্যবসায়ীদের মামলা দিয়ে বাণিজ্য-লুটপাট এবং হামলা না করার আহ্বানও করেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন:

নাহিদ বলেন, ‘বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বিগত ৪ মাসে তারা কোনো কর্মসংস্থান করতে পারেনি। এছাড়া বাজেটেও কর্মস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই।’

বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সীমান্ত হত্যা ও ভারতের পুশ ইন বিষয়ে বাংলাদেশের নাজুক অবস্থার বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন।

এসময় তিনি পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে দলীয় আনুগত্য পরিহার করে পেশার মর্যাদা রক্ষার দাবি জানান।

গেল রাতে সাভারে জুলাই পদযাত্রায় সন্ত্রাসী হামলা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘সেখানে ককটেল বোমা হামলা করে জুলাই পদযাত্রা বন্ধ করতে চেয়েছিলো।’

এ দিকে সখীপুরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ জানান।

এফএস