আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার ২৮ মিলিমিটার, রোববার ২৪০ মিলিমিটার, সোমবার ১২৯ মিলিমিটার, মঙ্গলবার ৬৯ মিলিমিটার, বুধবার ১২৫ মিলিমিটার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
টানা এ ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে উখিয়া ও টেকনাফে পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। এছাড়া বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
আরও পড়ুন:
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে মোট ৬৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, ‘আকাশে এখনও মেঘের উপস্থিতি রয়েছে এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’





