পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কৃষকদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে
কৃষকদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে মামুন ইসলাম (৩০) ও আকাব্বর খান (৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। মামুন ইসলামের বাড়ি উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মালচন্ডী এলাকায় এবং আকাব্বর খানের বাড়ি দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায়।

স্থানীয়রা জানান, দুপুরে জমির পাটকাটার কাজ করার সময় ভারি বর্ষণের সঙ্গে বজ্রপাত হলে আহত হন মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আকাব্বর খান। দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বজ্রপাতে ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হবে।’

এএইচ