সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ

বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ
বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ১৭ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, ‘বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই সহায়তা হয়তো সবার সব প্রয়োজন পূরণ করবে না। তবে এটি বিজিবির আন্তরিকতা, সহমর্মিতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো কঠিন সময়ে বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।’

আরও পড়ুন:

ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি।

একইসঙ্গে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সবার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসএস