নিহত যুবক উপজেলার বল্লা হাসপাতাল পাড়ার আরিফ হোসেনের ছেলে আল-আমিন।
পুলিশ জানায়, বল্লা থেকে কালিহাতীগামী একটি মোটরসাইকেল কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে, রাস্তা পারাপাররত পথচারী সাদেক আলীকে (৬৫) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আল-আমিন, আরোহী সোহাগ (১৬) ও পথচারী সাদেক আলী আহত হন।
আরও পড়ুন:
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সাদেক আলীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





