কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি জানিয়েছে, দৌলতপুর উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১৯৮ বোতল বাংলাদেশি কীটনাশক উদ্ধার করা হয়।
একই দিনে উপজেলার জামালপুর ও মহিষকুন্ডি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ দশমিক ৩ কেজি ভারতীয় গাঁজা, ১১৪ বোতল নেশাজাতীয় সিরাপ ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
উদ্ধারকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ১ লাখ সাত হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।





